কুয়েতে হত্যায় জড়িত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে অন্তত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৭ সালের পর প্রথমবারের মতো

2022-11-16T19:46:17+00:00
2022-11-16T19:46:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েতে হত্যায় জড়িত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১৮৯)
X

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে অন্তত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৭ সালের পর প্রথমবারের মতো দেশটিতে বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

কুয়েতের পাবলিক প্রসিকিউশন সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দেশে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে ইথিওপিয়া ও কুয়েতের একজন করে নারী এবং তিনজন কুয়েতি, একজন সিরীয় ও একজন পাকিস্তানি পুরুষ রয়েছেন। এর আগে, ২০১৭ সালের ২৫ জানুয়ারি তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটি রাজপরিবারের একজন সদস্যসহ সাতজনের একটি দলকে ফাঁসিতে ঝুলিয়েছিল। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান সত্ত্বেও কয়েক বছর পর বুধবার ওই সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি আরবে হেরোইন চোরাকারবারের সাথে জড়িত থাকার দায়ে দুই পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন পর কুয়েতের সরকার বুধবার হত্যায় অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার শেষ রাতের দিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ড বাতিলে কুয়েত সরকারের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে সংস্থাটি মৃত্যুদণ্ডের বিধানকে ‘চূড়ান্ত নিষ্ঠুর, অমানবিক এবং অপমানজনক শাস্তি’ বলে অভিহিত করে।

অ্যামনেস্টির আঞ্চলিক উপ-পরিচালক আমনা গুয়েল্লালি এক বিবৃতিতে বলেছেন, কুয়েতি কর্তৃপক্ষকে অবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর আনুষ্ঠানিক স্থগিতাদেশ জারি করতে হবে। মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ব্যাপকমাত্রায় চর্চা করা হয়। বিশেষ করে ইরান এবং সৌদি আরবে এই আইন প্রায়ই প্রয়োগ করতে দেখা যায়। চলতি বছরের মার্চে এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এই দুই দেশে। যা সেই সময় বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে।

১৯৬০’র দশকের মাঝামাঝি থেকে কুয়েতে মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু হয়। এরপর থেকে দেশটিতে কয়েক ডজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সূত্র: এএফপি

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy