স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসায় জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার

2022-11-17T12:59:26+00:00
2022-11-17T15:01:47+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১২:৫৯ পিএম  আপডেট: ১৭.১১.২০২২ ৩:০১ পিএম  (ভিজিট : ১৮৫)
X


রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসায় জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতি, তার স্ত্রী রাশিদা খানম এবং সফরসঙ্গীদেরকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (ইএ২০২)) আজ সকাল ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি গত মধ্যরাতে ঢাকার উদ্দেশ্য লন্ডন ত্যাগ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপিসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির রাজধানী বার্লিনের  উদ্দেশ্যে গত ২৯ অক্টোবর ভোররাতে ঢাকা ত্যাগ করেন এবং সেখান থেকে ৫ নভেম্বর  লন্ডনে পৌঁছান।

৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছিলেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও বার্লিনে তিনি স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy