ইরানে বন্দুক হামলায় নিহত অন্তত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় নিহতদের মধ্যে নারী

2022-11-17T15:12:00+00:00
2022-11-17T15:12:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইরানে বন্দুক হামলায় নিহত অন্তত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৩:১২ পিএম   (ভিজিট : ১৯৮)
X


ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে খুজেস্তানের এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করা হয়েছে। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল বলেছে, খুজেস্তানের ইজেহ শহরের একটি বাজারে বন্দুক হামলায় পাঁচজন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ বলেছে, একটি গাড়িতে করে দুই বন্দুকধারী বাজারে পৌঁছে লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে।

হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তারের পর গত ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনি নামে এক তরুণী মারা যান। এই ঘটনার পর দেশটিতে হিজাববিরোধী বিক্ষোভ চলছে। ইরানের জাতিগত আরব সংখ্যালঘুদের বেশিরভাগ খুজেস্তানে বসবাস করেন। সেখানকার সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরাও মাহসা আমিনি হত্যাকাণ্ডের ঘটনায় শুরু হওয়া বিক্ষোভে যোগ দিয়েছেন। 

ইরানের সরকারি একটি টেলিভিশনকে খুজেস্তানের স্থানীয় কর্মকর্তা ভালিওল্লাহ হায়াতি বলেছেন, সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের একজন শিশু, একজন নারী ও তিনজন পুরুষ।

আইএসএনএ বলেছে, নিহতদের মধ্যে ইরানের স্বেচ্ছাসেবী বাসিজ মিলিশিয়া গোষ্ঠীর দুই সদস্যও রয়েছেন।

গত মাসে ইরানের শিরাজ শহরের এক মাজারে সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে। এছাড়া ওই হামলায় আহত হন আরও কয়েক ডজন মানুষ। পরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) শিরাজের মাজারে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলেছে, ইজেহ শহরের একটি স্কুলে সরকারবিরোধী বিক্ষোভকারী আগুন ধরিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, স্কুল ভবনে আগুন জ্বলছে। এ সময় সেখানে গোলাগুলির শব্দও পাওয়া যায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy