বাংলাদেশিদের কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বাড়াতে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বাড়াতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল

2022-11-17T19:39:28+00:00
2022-11-17T19:39:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশিদের কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বাড়াতে অনুরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৭২)
X

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বাড়াতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১৬ নভেম্বর) মিশরের শার্ম এল-শেখে কপ-২৭ স‌ম্মেলনের ফাঁ‌কে কমনওয়েলথ মহাসচিবের স‌ঙ্গে এক বৈঠ‌কে এ অনু‌রোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
 
বৈঠকে তারা সমুদ্র সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পদ্ধতির লক্ষ্যে কমনওয়েলথ ব্লু চার্টার বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে শক্তিশালী চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে মহাসচিব বাংলাদেশকে কমনওয়েলথ ব্লু চার্টারের অধীনে অ্যাকশন গ্রুপগুলোর একটির নেতৃত্ব দেওয়ার কথা বিবেচনা করার জন্য অনুরোধ জানান।

ড. মোমেন মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটি উচ্চ পর্যায়ের কোর গ্রুপ গঠনের জন্য কমনওয়েলথ মহাসচিবের পরামর্শকে সমর্থন করেন। মহাসচিব পররাষ্ট্রমন্ত্রীকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে কমনওয়েলথ সদস্য দেশগুলোর তরুণদের প্রশিক্ষণের জন্য একটি নতুন সুযোগ তৈরি করার কথা জানান। বৈঠকে মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy