বাংলাদেশে দুর্ভিক্ষের চিহ্ন নেই : আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মানুষের আয় বেড়েছে। তাই এখন আর কৃষি খামারে কাজ করছে না। দেশের

2022-11-17T19:59:21+00:00
2022-11-17T19:59:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে দুর্ভিক্ষের চিহ্ন নেই : আব্দুর রাজ্জাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৭০)
X

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মানুষের আয় বেড়েছে। তাই এখন আর কৃষি খামারে কাজ করছে না। দেশের মানুষকে আতঙ্কিত করার জন্য কিছু মিডিয়া দুর্ভিক্ষের কথা মানুষকে শোনাচ্ছে। করোনা ফোবিয়ার মতো দুর্ভিক্ষ ফোবিয়ায় মানুষকে আটকে রাখতে চায়। দেশ বিদেশের অনেকের সঙ্গে সাক্ষাৎ করে সুনিশ্চিত হয়েই বলতে পারি সামান্যতম দুর্ভিক্ষের চিহ্ন বাংলাদেশে নেই।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর কৃষি কৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির সময় আলুর উৎপাদন ছিল মাত্র ৫০ লাখ টন। তা এখন ১ কোটির ও বেশি হয়েছে। আম, ভুট্টা, শাক-সবজির উৎপাদন বেড়েছে বহুগুণ। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার নিরাপদ, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তার অঙ্গিকার রেখেছে।

আব্দুর রাজ্জাক বলেন, কৃষি বাণিজ্য আয়ের অন্যতম উৎস হবে। এটাই আওয়ামী লীগ সরকারের চেষ্টা। কৃষিকে আধুনিকায়ন করার জন্য সরকার সব সময়ই সংগ্রাম করছে। দেশ এতোই উন্নত হয়েছে যে ধান কাটার জন্য এখন আর শ্রমিক পাওয়া যায় না৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সামাদ, আইইবির ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার মো.. নুরুজ্জামান প্রমুখ।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy