মাওলানা ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নানা কর্মসুচির মধ্যদিয়ে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার

2022-11-17T21:31:00+00:00
2022-11-17T21:33:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাওলানা ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৯:৩১ পিএম  আপডেট: ১৭.১১.২০২২ ৯:৩৩ পিএম  (ভিজিট : ২৫৫)
X

নানা কর্মসুচির মধ্যদিয়ে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রতিবছরের মত এবারও অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল মওলানা ভাসানীর মাজার চত্বরে রান্না করা খাবার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।


বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় কবি আব্দুল হাই শিকদার, জাকির হোসেন রোকন, মো: মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দুদু বলেন, মওলানা ভাসানী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি বেঁচে থাকলে আজকে দেশের যে পরিস্থিতি চলছে তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াতেন। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করছে। আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগ প্রতিহতের ভাষায় যদি রাস্তায় নামে আমাদের জবাবও সেই ভাষায় দেয়া হবে।


সকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে বলেন, ভাসানীর মতো একজন মানুষকে যদি যথাযথ সম্মান দিতে না পারি, তাহলে বঙ্গবন্ধুকে আমরা কোন সম্মান দিতে পারবো না। যে চিন্তা ও ভালোবাসা এবং আর্দশ নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, আজকে তার কিছুই নেই। এটাকে মানুষের স্বাধীনতা বলে না। শুধু কথা বলতে পারলেই যে স্বাধীনতা তা নয়। আগামী নির্বাচন যদি ভালো না হয়, ৫৪ এবং ৭০ এর মতো যদি না হয়। তাহলে দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।


মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে ভাসানী অনুসারী পরিষদের পক্ষে ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় হাবিবুর রহমান রিজু, বুলবুল খান মাহবুব, মো: ইসমাঈল, আক্তার হোসেন, বাবুল বিশ্বাস ও মুহিবুল্লাহ বাহারসহ অনেকেই উপস্থিত ছিলেন। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি তার নেতাকর্মীদের সাথে নিয়ে ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণকালে বলেন, সরকার ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। তবে একটি যুগপৎ ধারায় অভিন্ন লক্ষ্যে আন্দোলন পরিচালিত হবে।


জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকনের নেতৃত্বে ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নওয়াব আলী আব্বাস খান, কাজী নজরুল, গোলাম মোস্তফা, লোকমান হোসেন পাটওয়ারী, নাইমুল ইসলাম প্রমুখ। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন জাগপার ডা. আওলাদ হোসেন শিল্পী, আবুল হোসেন, যুব জাগপার মীর আমির হোসেন আমু, টাঙ্গাইল জেলার এম এ সফিক, আবু সায়েম, মনজুর কাদির এলাহী প্রমুখ।


এছাড়া দিবসটি উপলক্ষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় ও ভাসানী ফাউন্ডেশন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, টাঙ্গাইল প্রেসক্লাব এবং ভাসানীর ভক্ত ও অনুসারীরা সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করে।


বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy