কদমতলীর বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকার একটি বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণে মোজাম্মেল হক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

2022-11-18T09:26:19+00:00
2022-11-18T09:26:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কদমতলীর বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৯:২৬ এএম   (ভিজিট : ২২৮)
X

রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকার একটি বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণে মোজাম্মেল হক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিস্ফোরণে আহত যুবককে উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী আজহার বলেন, মোজাম্মেল আগে আমাদের এখানে কাজ করতেন। পরে তিনি কুইন বেকারি নামে অন্য একটি কোম্পানিতে চাকরি নেন। আজ সবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হঠাৎ ওই বেকারিতে থাকা ইলেকট্রিক মাইক্রো ওভেন বিস্ফোরণ হলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মোজাম্মেল কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জে। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy