বিসিএলের দুই রাউন্ড দেখেই ভারত সিরিজের দল ঘোষণা: নান্নু

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ভারত দল ঘোষণা করেছে আগেই । কথা ছিল ১৮ নভেম্বরের মধ্যে ওয়ানডে দল স্কোয়াড চূড়ান্ত হবে বাংলাদেশেরও। প্রধান

2022-11-18T20:20:29+00:00
2022-11-18T20:20:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিসিএলের দুই রাউন্ড দেখেই ভারত সিরিজের দল ঘোষণা: নান্নু
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৮:২০ পিএম   (ভিজিট : ২৩৮)
X

ভারত দল ঘোষণা করেছে আগেই । কথা ছিল ১৮ নভেম্বরের মধ্যে ওয়ানডে দল স্কোয়াড চূড়ান্ত হবে বাংলাদেশেরও। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক’দিন আগে জাগো নিউজকে এমনটাই জানিয়েছিলেন।

তার কথার ইঙ্গিত ছিল ১৪ নভেম্বর ঢাকা আসছেন কোচ রাসেল ডোমিঙ্গো এবং তার সাথে বসে দল সাজাবেন। ক্রিকেটার নির্বাচন করবেন এবং এ লক্ষ্যে মিনহাজুল আবেদিন নান্নু গত ১৬ নভেম্বর বিকেএসপিও গিয়েছিলেন।

কিন্তু জ্বরের কারণে সেদিন বিকেএসপি যাওয়া হয়নি জাতীয দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর। তাই প্রধান নির্বাচক আর প্রধান প্রশিক্ষকের দল নিয়ে যে অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা ছিল, তা হয়নি। ধারনা করা হচ্ছিল, এ কারণে হয়তো দল নির্বাচনও শেষ হয়নি। তাই ১৮ নভেম্বর বিকেল পেরিয়ে সন্ধ্যা নামার পরও ঘোষিত হয়নি ভারতের বিপক্ষে ওয়ানডে দল।

১৮ নভেম্বর হয়নি। তাহলে কবে হবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা? অবস্থাদৃষ্টে বোঝা যাচ্ছে, আরও বিলম্ব হবে এবং সম্ভবত আগামী ২২ নভেম্বরের আগে দল ঘোষণা হবে না।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় মিলেছে এমন আভাস। আজ শুক্রবার জাগো নিউজের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক জানিয়েছেন, তারা দল সাজানো তথা ক্রিকেটার নির্বাচনের আগে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ড দেখে নিতে চান।

বলে রাখা ভাল, ২০ নভেম্বর বিকেএসপিতে শুরু হবে এবারের বিসিএলের ওয়ানডে আসর। দ্বিতীয় রাাউন্ড শেষ হবে ২২ নভেম্বর। ৪ দলের এই আসরের রাউন্ড রবিন লিগের সব কটা ম্যাচই বিকেএসপির ২ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। অর্থ্যাৎ, দুদিনে ৪টি ম্যাচ দেখে ক্রিকেটারদের সর্বশেষ অবস্থা, ফিটনেস, ফর্ম নিজ চোখে দেখে তবে দল সাজাতে চান নির্বাচকরা।

তাই ধরে নেয়া যায়, ২২ নভেম্বরের আগে দল ঘোষণার সম্ভাবনা খুব কম।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy