বাংলাদেশ থেকে কর্মী নিতে বাহরাইনকে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তি খাতের জনবলসহ অন্যান্য বিষয়ে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগের জন্য বাহরাইনের প্রতি অনুরোধ

2022-11-18T22:33:19+00:00
2022-11-18T22:33:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ থেকে কর্মী নিতে বাহরাইনকে অনুরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১০:৩৩ পিএম   (ভিজিট : ২৬০)
X


বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তি খাতের জনবলসহ অন্যান্য বিষয়ে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগের জন্য বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৮ নভেম্বর) বাহরাইনের মানামায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল-জায়ানির সঙ্গে বৈঠককালে এ অনুরোধ জানিয়েছেন তিনি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশ সফরের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাহরাইনে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান।

ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস ভবন নির্মাণের জন্য জমি বিনিময়ের বিষয়েও আলোচনা করেন। এছাড়া, মানামায় বাংলাদেশ কমিউনিটি স্কুলের বিষয়ে সহযোগিতার জন্য বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান ড. মোমেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক ফোরামে একে অপরের প্রার্থীদের পারস্পরিক সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। উভয় মন্ত্রী করোনা মহামারির কারণে আটকে পড়া প্রবাসী, তাদের পরিবারের সদস্য এবং পর্যটকদের জন্য ভিসা সহজ করাসহ বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন। 

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাহরাইন সফরকালে ১৮-১৯ নভেম্বর অনুষ্ঠেয় মানামা সংলাপেও যোগ দেবেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাহরাইন সফর করছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy