‘দিলবার’ গানের তালে মঞ্চে নোরা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির ঢাকায় আগমন নিয়ে উচ্ছ্বসিত ছিল তার ভক্তরা। নানা জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তা দূর

2022-11-18T22:51:09+00:00
2022-11-18T23:04:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘দিলবার’ গানের তালে মঞ্চে নোরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১০:৫১ পিএম  আপডেট: ১৮.১১.২০২২ ১১:০৪ পিএম  (ভিজিট : ২৪২)
X


বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির ঢাকায় আগমন নিয়ে উচ্ছ্বসিত ছিল তার ভক্তরা। নানা জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তা দূর করে দিয়ে শুক্রবার দুপুরে ঢাকায় পা রাখেন নোরা ফাতেহি। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে রাত ৯টার দিকে দেখা মেলে বলিউড সুন্দরীর নোরার।

‘দিলবার’গানের তালে তালে মঞ্চে উঠেই নোরা জানালেন ঢাকায় আসার উষ্ণ অনুভূতির কথা। নোরা বলেন, ‘দ্বিতীয়বারের মতো ঢাকায় এলাম। ঢাকায় আসাটা সব সময় আমার জন্য আনন্দের। আপনাদের উষ্ণ ভালোবাসায় আমি মুগ্ধ।’

নোরা ফাতেহি নারীদের শিক্ষার দিকটিতে জোর দিয়ে বলেন, ‘যেহেতু এই অনুষ্ঠানটি ওমেন এমপাওয়ারমেন্ট নিয়ে। ফলে আমি বলব, মেয়েদের শিক্ষাটা জরুরি। শিক্ষা হলে মেয়েদের উন্নতি হয়। তো মেয়েদের উচিত এদিকটাতে নজর দেওয়া।’

বক্তব্য শেষে নোরা ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা।

উল্লেখ্য, এক দিনের সফরে ঢাকায় এসেছেন নোরা। ফিরে যাবেন ১৯ নভেম্বর সকালে। নোরা ফাতেহি নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন। অনুষ্ঠানস্থলে নোরার কার্যক্রমের ভিডিও ধারণের মাধ্যমে তথ্যচিত্র নির্মাণ হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy