রাজধানীতে ট্রাকচাপায় তিন বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে গভীর রাতে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন-

2022-11-19T09:34:56+00:00
2022-11-19T09:34:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ট্রাকচাপায় তিন বন্ধুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৯:৩৪ এএম   (ভিজিট : ২২৯)
X

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে গভীর রাতে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)। মেহেদী দুবাই প্রবাসী। মাস তিনেক আগে বাংলাদেশে এসেছেন। 

শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া মেহেদী হাসানের চাচা সালাউদ্দিন জানান, নিহতরা তিন বন্ধু মিলে রাতে ঘুরতে বের হয়। খিলগাঁও ফ্লাইওভারে আসা মাত্রই একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।   

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও থেকে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পর তাদের তিনজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা তিনজনেই মোটরসাইকেল আরোহী ছিলেন। ট্রাক ও চালককে আটক করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy