আসাম বিধানসভার ৩৫ বিধায়কসহ প্রতিনিধি দল বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

আসাম বিধানসভার প্রায় ৩৫ জন বিধায়কসহ ৬২ জনের একটি দল বাংলাদেশে এসেছেন।শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে

2022-11-19T13:34:35+00:00
2022-11-19T13:34:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আসাম বিধানসভার ৩৫ বিধায়কসহ প্রতিনিধি দল বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১:৩৪ পিএম   (ভিজিট : ১৮৫)
X


আসাম বিধানসভার প্রায় ৩৫ জন বিধায়কসহ ৬২ জনের একটি দল বাংলাদেশে এসেছেন।  
শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা এক এক করে প্রবেশ করেন।

আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতেই শুভেচ্ছা সফর হিসেবে ঢাকায় আসছেন তারা। সংসদীয় ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানবেন তারা।

আসাম বিধায়ক প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি সাংবাদিকদের বলেন, আমরা ভৌগলিক ও মনের দিক থেকে একই। আমরা আলাদা শুধু প্রশাসনিকভাবে। অন্যক্ষেত্রে আমাদের মিল রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। একইসঙ্গে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন। বিধায়করা রাঙামাটির একটি গ্রামে যাবেন যেখানে আসামিয়া লোক বসবাস করেন। আসাম বিধায়ক প্রতিনিধিদলে একটি সাংস্কৃতিক দলও আছে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।  

এছাড়াও প্রতিনিধিদলটি খাগড়াছড়িতে যাবে। সেখানে তারা বোড়ো জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। সফর শেষে আগামী ২৩ নভেম্বর প্রতিনিধিদলটি ঢাকা ছাড়বে।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy