৫০ শিল্প অবকাঠামোর উদ্বোধন-ভিত্তি স্থাপন রোববার

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের ৫০টি শিল্প অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার

2022-11-19T13:43:20+00:00
2022-11-19T13:43:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫০ শিল্প অবকাঠামোর উদ্বোধন-ভিত্তি স্থাপন রোববার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১:৪৩ পিএম   (ভিজিট : ১৯০)
X


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের ৫০টি শিল্প অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

প্রকল্পগুলো হলো- চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর, আনোয়ারার কর্ণফুলী ড্রাইডক, মৌলভীবাজারে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্প অর্থনৈতিক অঞ্চল, জামালপুর সদরের জামালপুর অর্থনৈতিক অঞ্চল, কক্সবাজারের সাবরাং পর্যটন পার্ক এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেনদী অর্থনৈতিক অঞ্চল।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এ কর্মসূচি পালন করবে। এতে স্বাগত বক্তব্য রাখবেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হবে। সবশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy