রাশিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, চার শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক

রাশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপের একটি পাঁচতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত ও

2022-11-19T17:10:42+00:00
2022-11-19T17:12:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, চার শিশুসহ নিহত ৯
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৫:১০ পিএম  আপডেট: ১৯.১১.২০২২ ৫:১২ পিএম  (ভিজিট : ১৯০)
X


রাশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপের একটি পাঁচতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর জানান শনিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে সাখালিনের তিমোভস্কোয় শহরে এ বিস্ফোরণ ঘটে।

তিমোভস্কোয় শহরের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, বিস্ফোরণের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে চার শিশু রয়েছে। তাছাড়া, এ দুর্ঘটনায় ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা তাস বলেছে, যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি ১৯৮০’র দশকে নির্মিত।

রুশ সংবাদমাধ্যমগুলোকে গভর্নর ভ্যালেরি আরও বলেন, আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দুজন এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা।

রুশ গণমাধ্যমগুলোতে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায়, বাদামি রঙের ব্যালকনির সাদা ওই ভবনের একাংশ ধসে পড়েছে। অন্তত ৬০ জন উদ্ধারকারী সেখানে কাজ করছেন।

দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বলছে, প্রাথমিক তথ্য অনুযায়ী- গ্যাস লিকেজ থেকে ওই ভবনে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০১৯ সালে রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের ম্যাগনিটোগোর্স্ক শহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় একটি অ্যাপার্টমেন্ট ব্লক ধসে পড়ে ৩৯ জন নিহত হন।

সূত্র: তাস

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy