‘নারীর শক্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে’: স্পিকার

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘নারীর শক্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে। নারীদের ধৈর্য, পরিশ্রম, অধ্যবসায় এবং

2022-11-19T23:23:49+00:00
2022-11-19T23:23:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘নারীর শক্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে’: স্পিকার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১১:২৩ পিএম   (ভিজিট : ২১৯)
X


জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘নারীর শক্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে। নারীদের ধৈর্য, পরিশ্রম, অধ্যবসায় এবং শত বাধা অতিক্রম করে সফল হবার স্পৃহার কারণেই বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।’

শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে ‘অনন্যা শীর্ষ দশ ২০২১’-এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘নারীরা নিরন্তর প্রচেষ্টা, অদম্য সাহস, অমিত প্রতিভা ও দক্ষতার বলেই সমাজে তাদের অবস্থান অধিকার করে নেয়। তারা তাদের যোগ্যতাবলেই বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে।’

তিনি আরও বলেন, ‘নারীরা ন্যূনতম স্বীকৃতি ছাড়াই নিরবে কাজ করে যায়। পরিবার রক্ষায়, সমাজ বিনির্মাণে ও জাতি গঠনে নারীদের ভূমিকাকে সম্মান জানানো উচিত।’

তিনি 'অনন্যা শীর্ষ দশ ২০২১' অনুষ্ঠানের মাধ্যমে অগ্রসর নারীদের সম্মান জানানোর উদ্যোগ গ্রহণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

এ অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান কারুশিল্পী শরৎ মালা চাকমা। বিভিন্ন খাতে অনন্য অবদান রাখায় অর্থনীতিবিদ নাজনীন আহমেদ, কর্পোরেট ব্যক্তিত্ব বিটপী দাশ চৌধুরী, অদম্য সাহসী নারী শাহীনুর আক্তার, বাংলাদেশের প্রথম ফিফা রেফারি জয়া চাকমা, মঞ্চনাট্যশিল্পী ত্রপা মজুমদার, নারী উদ্যোক্তা মোছা. ইসমত আরা, প্রযুক্তিবিদ রুদমিলা নওশিন, মার্শাল আর্ট প্রশিক্ষক সান্ত্বনা রানী রায়, বিজ্ঞানী ড. সালমা সুলতানা ও আলোকচিত্রী শাহরিয়ার ফারজানাকে ‘অনন্যা শীর্ষ দশ ২০২১' সম্মাননা ও উত্তরীয় দেওয়া হয়।

দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, মঞ্চনাটক, সাংবাদিকতাসহ বিভিন্ন সেক্টরের অগ্রসর নারীগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy