ইউক্রেনকে ৫০ মিলিয়ন পাউন্ড দেয়ার ঘোষণা সুনাকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন সফরে গিয়ে ৫০ মিলিয়ন পাউন্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে দেখা

2022-11-20T11:32:21+00:00
2022-11-20T11:32:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউক্রেনকে ৫০ মিলিয়ন পাউন্ড দেয়ার ঘোষণা সুনাকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ১১:৩২ এএম   (ভিজিট : ১৮০)
X


ইউক্রেন সফরে গিয়ে ৫০ মিলিয়ন পাউন্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে দেখা করে এ ঘোষণা দেন তিনি।

শনিবার কিয়েভ সফরে সুনাক এই প্রতিশ্রুতি দেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। একটি প্যাকেজের আওতায় ঘোষিত এ সহায়তা বিমান হামলা প্রতিরোধে ব্যবহার করা হবে।

জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেইনের বেসামরিক জনগণ এবং গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার সুরক্ষায় একটি বৃহৎ প্যাকেজ দেয়ার প্রতিশ্রুতি দেন সুনাক।

ঋষি সুনাক বলেন, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই যুক্তরাজ্য ইউক্রেনের পাশে রয়েছে।

এর আগে, ইউক্রেনের সাধারণ মানুষকে লক্ষ্য করে ছোঁড়া ইরানের তৈরি ড্রোন দেখেন ঋষি সুনাক। কিয়েভে জরুরি সহায়তা কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি।

প্রসঙ্গত এ মাসের শুরুতে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ইউক্রেইনকে আরও এক হাজারের বেশি অ্যান্টি-এয়ার মিসাইল দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy