এক রাতেই ১০ বার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা!

বিনোদন ডেস্ক

বিনোদন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গত রাতে তিনি অন্তত ১০ বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে খবর।

2022-11-20T13:38:38+00:00
2022-11-20T13:38:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক রাতেই ১০ বার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ১:৩৮ পিএম   (ভিজিট : ২০৫)
X


কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গত রাতে তিনি অন্তত ১০ বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে খবর। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাতে বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। তাকে সিপিআর দেওয়া হয়েছে। এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী। সব ধরনের সাপোর্টে থাকা সত্ত্বেও অভিনেত্রীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে।

বৃহস্পতিবার রাতে জানা যায়, অভিনেত্রীর রক্তচাপ ওঠানামা করছে। সংক্রমণের জন্য চলছে কড়া কড়া ওষুধ। বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রা। চিকিৎসকরা জানিয়েছিলেন, ঐন্দ্রিলা চোখ খুলছেন না। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। তার পর শনিবার সন্ধ্যা থেকেই অবস্থার অবনতি হচ্ছিল। সন্ধ্যায় ফের হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় তার। তারপরও অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিল হাসপাতাল।

এর মাঝে শনিবার রাতে আচমকা দেখা যায়, ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী ফেসবুক থেকে ঐন্দ্রিলা সংক্রান্ত সব পোস্ট মুছে দিয়েছেন। গত কয়েক দিনে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিক পোস্ট তিনি করেছিলেন। কেন সে সব পোস্ট মুছে দিয়েছেন, তা জানা যায়নি। তবে সব্যসাচীকে পোস্ট মুছে ফেলতে দেখে আরও চিন্তিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা।

উল্লেখ্য, কলকাতার সিরিয়ালে বেশ পরিচিত মুখ ঐন্দ্রিলা। ‘ভোলে বাবা পার করেগা’তে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এছাড়া ‘ভাগাড়’ সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই জনপ্রিয়তা হয়েছিলেন ঐন্দ্রিলা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy