আগামী বছর ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আমদানি শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

আগামী বছর পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি

2022-11-20T14:57:12+00:00
2022-11-20T14:57:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগামী বছর ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আমদানি শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ২:৫৭ পিএম   (ভিজিট : ১৯৯)
X


আগামী বছর পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি করতে চায় বাংলাদেশ। আশা করছি আগামী বছর তা শুরু করা যাবে।

রোববার (২০ নভেম্বর) আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর ৩২ সদস্যের বিধায়কের অংশ হিসেবে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্পিকার বিশ্বজিৎ দাইমারি।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ১৩০ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) প্রকল্পের লক্ষ্য ভারত থেকে বাংলাদেশে তেল পণ্য রপ্তানি করা।

করোনাকালে বন্ধ হয়ে যাওয়ায় দুদেশের সীমান্ত লাইনের বিভিন্ন অংশে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্ডার হাটগুলো আবার চালু হবে বলেও জানান সরকারপ্রধান।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy