টুইটারে ফিরতে আগ্রহ নেই ট্রাম্পের

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

টুইটারের সদ্য মালিকানা পাওয়া ধনকুবের ইলন মাস্ক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার

2022-11-20T17:55:00+00:00
2022-11-20T17:55:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুইটারে ফিরতে আগ্রহ নেই ট্রাম্পের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৭৭)
X


টুইটারের সদ্য মালিকানা পাওয়া ধনকুবের ইলন মাস্ক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার পর জানা গেলো তাতে আর আগ্রহ নেই ট্রাম্পের। শনিবার (১৯ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার আর কোনও আগ্রহ নেই টুইটারের প্রতি।

ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে মতামত জরিপ পরিচালনা করেন সম্প্রতি। নির্বাচনে হেরে যাওয়ার পর ও পরবর্তীতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টুইটার সেগুলোর মধ্যে একটি। এসব অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি।

জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ব্যাপারে একটি জরিপ শুরু করেন ইলন মাস্ক। শুক্রবার (১৮ নভেম্বর) শুরু হওয়া জরিপে ফলোয়ারদের কাছে মতামত চান টুইটারের মালিক ইলন মাস্ক। এতে দেখা যায়, ৫০ শতাংশের বেশি ট্রাম্পের পক্ষে মত দিয়েছেন।

রিপাবলিকানদের একটি জোটের বার্ষিক সভায় তিনি টুইটারে ফিরে আসার পরিকল্পনা করেছেন কিনা জানতে চাইলে ভিডিওর মাধ্যমে লাস ভেগাস থেকে ট্রাম্প মাস্কের জরিপ কাজকে স্বাগত জানান। তবে তিনি বলেন, ‘আমি মনে করছি না এটার কোনও কারণ আছে’।

এর আগে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি অ্যাপও চালু করেছিলেন। তিনি বলেন, তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাপ নিয়েই থাকতে চান তিনি। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) এই অ্যাপ চালু করে।

টুইটার অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সূত্র: রয়টার্স

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy