ত্রিপুরায় অপরাধের হার কমেছে: মুখ্যমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

ত্রিপুরা রাজ্যে খুনসহ অন্যান্য অপরাধের ঘটনা কমেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। রাজ্যের সব থানার ভারপ্রাপ্ত

2022-11-20T18:39:11+00:00
2022-11-20T18:39:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রিপুরায় অপরাধের হার কমেছে: মুখ্যমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১৬৭)
X


ত্রিপুরা রাজ্যে খুনসহ অন্যান্য অপরাধের ঘটনা কমেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। রাজ্যের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।

রোববার (২০ নভেম্বর) আগরতলার প্রজ্ঞা ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ সুপারদের পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহা-নির্দেশক (ডিজি) অমিতাভরঞ্জনসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।
 
এদিনের এ বৈঠক দীর্ঘ সময় ধরে চলে। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে ৮৩টি পুলিশ স্টেশন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন প্রতিটি থানার ওসিদের সঙ্গে সরাসরি কথা বলবেন। অবশেষে এ বিষয়ে তিনি ওসিদের সঙ্গে সরাসরি আলোচনা করলেন। ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এদিনের এ বৈঠকে।

তিনি বলেন, বর্তমান সময়ে রাজ্যে খুনের ঘটনা ১৫ শতাংশ কমেছে। ধর্ষণ ও পণ সংক্রান্ত বিষয়ের ঘটনা কমেছে ১০ শতাংশ। শ্লীলতাহানি সংক্রান্ত ঘটনা কমেছে ৩৫ শতাংশ। একইভাবে অন্যান্য অপরাধের ঘটনাও অনেক কম হচ্ছে।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy