গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে বাড়লেও গ্রাহক পর্যায়ে এখনই বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এনিয়ে জনগণের

2022-11-21T15:29:48+00:00
2022-11-21T15:29:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৩:২৯ পিএম   (ভিজিট : ২৬৫)
X


বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে বাড়লেও গ্রাহক পর্যায়ে এখনই বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এনিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন তিনি।

আজ দুপুরে সচিবালয়ে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রাথমিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিদ্যুৎপ্রতিমন্ত্রী বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না। দাম বাড়বে কি না, সেটাও নির্ভর করতে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে। সবকিছু যাচাই বাছাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, বিইআরসি তাদের মতো করে বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা ঘোষণা দিয়েও দাম বাড়ায়নি। সবকিছু তারা যাচাই বাছাই করেই করেছে।

এর আগে সকালে বিদ্যুতের পাইকারি দাম ১৯.৯২ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

বিদ্যুতের প্রতি ইউনিট ৫.১৭ টাকা থেকে বাড়িয়ে ৬.২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ইউনিটপ্রতি দাম বেড়েছে এক টাকা ৩ পয়সা। আগামী ১লা ডিসেম্বর থেকে নতুন এই দাম কার্যকর হবে। আজ কাওরানবাজারের কার্যালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy