এবার বাধ্যতামূলক অবসরে এসপি ব্যারিস্টার জিল্লুর

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

সরকারি চাকরি থেকে এবার বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এসপি ব্যারিস্টার জিল্লুর রহমানকে।সোমবার (২১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ

2022-11-21T16:31:32+00:00
2022-11-21T16:31:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এবার বাধ্যতামূলক অবসরে এসপি ব্যারিস্টার জিল্লুর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৪:৩১ পিএম   (ভিজিট : ২৬০)
X


সরকারি চাকরি থেকে এবার বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এসপি ব্যারিস্টার জিল্লুর রহমানকে।

সোমবার (২১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য অতিরিক্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা যায়, ব্যারিস্টার জিল্লুর রহমান এক সময় মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) ছিলেন। সেসময় উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারাদেশে ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের এক বৈঠকে এ পুলিশ সুপার বলেছিলেন, ‘বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আমাদের চাকরি রাখবে না।’ তার এ বক্তব্যের উত্তরে নির্বাচন কমিশনার (তৎকালীন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, ‘আপনার পুলিশের এ সম্মানজনক পোশাক শরীর থেকে খুলে ফেলা উচিত।’

পু্লিশের এ কর্মকর্তা ‘সরকারি কর্মচারীদের শাস্তিমূলক ব্যবস্থা’ নামে একটি বই লিখেছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy