সিলেটের সাথে উত্তরার সমাবেশ মিলিয়ে দেখুন : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির সিলেটের সমাবেশের সাথে ঢাকার উত্তরার সমাবেশ

2022-11-21T18:40:00+00:00
2022-11-21T18:40:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটের সাথে উত্তরার সমাবেশ মিলিয়ে দেখুন : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬:৪০ পিএম   (ভিজিট : ১৮৭)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির সিলেটের সমাবেশের সাথে ঢাকার উত্তরার সমাবেশ মিলিয়ে দেখুন। বুঝবেন কার পায়ের তলায় মাটি নেই। বাকীটা দেশের মানুষ নির্বাচনে সিদ্ধান্ত নেবে। 

তিনি আরো বলেন, শেখ হাসিনার মতো নেতা না থাকলে এ দেশে উন্নয়ন হয় না তা প্রমাণিত সত্য। বাঞ্ছারামপুরের ঘটনাটি সাজানো, বানানো। বাস্তবে সত্য নয় বলে জানান তিনি। সোমবার (২১ নভেম্বর) কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেনানিবাসের এমআর চৌধুরী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সশস্ত্র বাহিনী আমাদের দুর্যোগের বন্ধু। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এ সময় উপস্থিত ছিলেন ৩৩ পদাতিক ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মাইনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি, রাজি মোহাম্মদ ফখরুল এমপি, নাসিমুল আলম নজরুল এমপি, ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, নিজাম উদ্দিন হাজারী এমপি, এইচএম ইব্রাহিম এমপি, আঞ্জুম সুলতানা এমপি, এ্যারোমা দত্ত এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি এমপি, ফরিদা আলম সাকী এমপি, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ কুমিল্লা, ফেনী, চাদঁপুর, নোয়াখালী,  ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর জেলার রাজনৈতিক ব্যক্তিত্বসহ বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা পরিবারবর্গ, সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ৯৪০ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy