ব্রুনাইয়ে কিশোরী অপহরণে অভিযুক্ত বাংলাদেশি দম্পতি

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে ১৪ বছর বয়সী কিশোরীকে অপহরণের দায়ে এক বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করা

2022-11-21T18:59:45+00:00
2022-11-21T18:59:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রুনাইয়ে কিশোরী অপহরণে অভিযুক্ত বাংলাদেশি দম্পতি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২০০)
X


দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে ১৪ বছর বয়সী কিশোরীকে অপহরণের দায়ে এক বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গত সপ্তাহে নিখোঁজ ওই কিশোরীর সন্ধানের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা ছড়িয়ে পড়ার পর তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

দেশটির একটি আদালতে ৩৩ ও ৩৬ বছর বয়সী ওই বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, গত ১২ নভেম্বর স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সেংকুরংয়ের আল-বারাকাহ কমপ্লেক্স থেকে মেয়েটিকে অপহরণ করেন তারা।

আদালতের প্রসিকিউটর আতিয়াহ আবাস মামলাটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় পুলিশকে তদন্ত শেষ করার জন্য আদালতের অনুমতির আবেদন করেছিলেন।

পরে আদালতের জ্যেষ্ঠ বিচারক আজরিমাহ আব্দুল রহমান অভিযুক্ত ওই দম্পতিকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং মামলার শুনানি আগামী ২২ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন।

অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশি এই দম্পতি জরিমানাসহ সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

সূত্র: দ্য স্টার মালয়েশিয়া।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy