রাজধানীতে মাদকসহ ৩৩ জন আটক

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় উদ্ধার করা

2022-11-22T10:49:43+00:00
2022-11-22T10:49:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকসহ ৩৩ জন আটক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ১০:৪৯ এএম   (ভিজিট : ২৪২)
X


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। আটককৃতরা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও নিজেরা মাদক সেবন করতো।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৫৭০ পিস ইয়াবা, ২১.৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২১ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy