তিন ডিআইজি প্রিজন্স ও দুই জেল সুপারকে বদলি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

তিন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) ও দুজন জ্যেষ্ঠ জেল সুপারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

2022-11-23T09:54:00+00:00
2022-11-23T09:54:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তিন ডিআইজি প্রিজন্স ও দুই জেল সুপারকে বদলি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৯:৫৪ এএম   (ভিজিট : ২৪৫)
X


তিন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) ও দুজন জ্যেষ্ঠ জেল সুপারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে বদলির এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা।

আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার দুদিনের মাথায় এই বদলির খবর এলো। তবে কী কারণে তাদের বদলি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ নেই।

বদলি করা তিন কারা উপ-মহাপরিদর্শকের মধ্যে চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক এ. কে. এম ফজলুল হককে ঢাকা বিভাগে, রংপুর কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে চট্টগ্রাম বিভাগে ও ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর হককে রংপুর বিভাগে বদলি করা হয়েছে।

আর জ্যেষ্ঠ জেল সুপারের মধ্যে হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল আজিজকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালাকে হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে।

এর আগে রোববার (২০ নভেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। তারা হলেন মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। এ দুজন প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy