পরীমনির দুঃখ ভোলাতে যা করলেন রাজ

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে সারাবিশ্ব। অন্যান্য দেশের মতো বাংলাদেশও পিছিয়ে নেই। বিশ্বকাপ ফুটবলের আসরে ব্রাজিল ও আর্জেন্টিনাসহ বিভিন্ন

2022-11-23T10:15:55+00:00
2022-11-23T10:15:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পরীমনির দুঃখ ভোলাতে যা করলেন রাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১০:১৫ এএম   (ভিজিট : ২৬৪)
X


বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে সারাবিশ্ব। অন্যান্য দেশের মতো বাংলাদেশও পিছিয়ে নেই। বিশ্বকাপ ফুটবলের আসরে ব্রাজিল ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের সমর্থকরা জার্সি আর পতাকায় রাঙিয়ে তুলেছেন বাঙালিরা। এদিক থেকে পিছিয়ে নেই তারকারা।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ তাদের পছন্দের দল ও ফুটবল খেলার বিষয়ে নিজেদের ভাবনার কথা ভাগ করে নিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।

তারকা দম্পতি দুজন করেন দুই দলের সমর্থন। রাজ ব্রাজিল ও পরীমনি আর্জেন্টিনার সমর্থক। এক ছাদে বসবাস করে এ যেন চিরপ্রতিদ্বন্দ্বী!

মঙ্গলবার ‘সি গ্রুপে’ আর্জেন্টিনা দল নিজেদের প্রথম ম্যাচে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হারে। মেসির দলের পরাজয়ে স্বাভাবিকভাবে মন খারাপ অভিনেত্রীর। তবে তার দুঃখ কমাতে চেষ্টা চালিয়েছেন স্বামী ও অভিনেতা রাজ।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ফেসবুকে পরী এক স্ট্যাটাস দিয়েছেন, লিখেছেন উনি ব্রাজিল সাপোর্টার, মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে। কেমনডা লাগে?

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy