প্রিমিয়ার সিমেন্টের নাম ও জেএমআই হসপিটালের খাত পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। একই

2022-11-23T12:37:55+00:00
2022-11-23T12:37:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রিমিয়ার সিমেন্টের নাম ও জেএমআই হসপিটালের খাত পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১২:৩৭ পিএম   (ভিজিট : ৩০০)
X


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। একই সময়ে ব্যবসায়িক খাত পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

বুধবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ প্রিমিয়ার সিমেন্ট মিলসের নাম পরিবর্তন করে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি নাম রাখবে। চলতি বছরের ১ ডিসেম্বর থেকে নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে প্রিমিয়ার সিমেন্ট। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

অপরদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ব্যবসায়িক খাত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিবিধ খাতের প্রতিষ্ঠানটি আজ থেকেই ওষুধ-রসায়ন খাতে লেনদেন করবে। খাত পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

বাবু/এসএম





Loading...
Loading...


শেয়ারবাজার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy