প্রতিবন্ধীদের পুনর্বাসনে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সম্পদ। প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে সরকার কাজ করছে। মন্ত্রী বুধবার (২৩

2022-11-23T17:01:41+00:00
2022-11-23T17:01:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতিবন্ধীদের পুনর্বাসনে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫:০১ পিএম   (ভিজিট : ২১৪)
X

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সম্পদ। প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে সরকার কাজ করছে। মন্ত্রী বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আয়োজনে রাজধানীর মিরপুরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে 'বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিধিমালা ২০২২' এর খসড়ার উপর রিহ্যাবিলিটেশন পেশা সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি। মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য ব্যাপক পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করছে। বিভিন্ন ধরণের থেরাপি সেবাসহ তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবন নিশ্চিতে রিহ্যাবিলিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিধিমালা প্রণীত হলে এ আইন বাস্তবায়নে গতির সঞ্চার হবে। দেশে এ সংক্রান্ত দক্ষ পেশাজীবি তৈরির পাশাপাশি এ খাতে শৃঙ্খলা আসবে।

বাবু/জেএম










Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy