প্রকাশ হলো ইর্ষা পাপড়ীর নতুন গান

আনোয়ার বারী পিন্টু

বিনোদন

সম্প্রতি কণ্ঠশিল্পী ইর্ষা পাপড়ীর নতুন গান প্রকাশ পেয়েছে। ফকির হযরত শাহ্-এর কথা সুরে গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক।

2022-11-24T00:33:48+00:00
2022-11-24T00:33:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রকাশ হলো ইর্ষা পাপড়ীর নতুন গান
আনোয়ার বারী পিন্টু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১২:৩৩ এএম   (ভিজিট : ২৬৯)
X

সম্প্রতি কণ্ঠশিল্পী ইর্ষা পাপড়ীর নতুন গান প্রকাশ পেয়েছে। ফকির হযরত শাহ্-এর কথা সুরে গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। 'মনে মনে ভাবি কতো' শিরোনামের গানটির অভিও-ভিডিও প্রকাশ করেছে সাউন্ডটেক।

নতুন গান প্রসঙ্গে পাপড়ী বলেন, ''গান আমার নেশা। আমার প্রেম। 'মনে মনে ভাবি কতো' গানটিতে আমার একটু বেশিই ভালো লাগা মিশে আছে। কারণ ফোক গানে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। তাছাড়া গানটির কোরিওগ্রাফি ও ভিডিও পরিচালনাও আমিই করেছি। গান গাওয়ার সাথে এমন পরিচয়ে এই প্রথম। আশা করছি দর্শকশ্রোতাদেরও ভালো লাগবে।''

প্রকাশিত গানটির মিউজিক ভিডিওতে ইর্ষা পাপড়ীর সাথে অভিনয় করেছেন মোস্তফা কামাল। সাউন্ডটেক ও ইর্ষা পাপড়ী ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাবে। পেশায় পাপড়ী একজন মনোবিজ্ঞানী। লোকজ গানে ভীষণ দূর্বলতা থেকেই গানে নিয়মিত থাকার চেষ্টা করেন। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান করতে চান।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy