জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে আর নেই। বুধবার রাতে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল

2022-11-24T09:33:44+00:00
2022-11-24T09:33:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৯:৩৩ এএম   (ভিজিট : ২২৩)
X


জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে আর নেই। বুধবার রাতে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

গত পনেরো দিন ধরেই পুণের ওই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। বুধবার সকালে হাসপাতালের ডাক্তারদের তরফ থেকে জানান হয়েছিল তার অবস্থা বেশ সংকটজনক। রাতেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, তার মরদেহ আপাতত পুণের বালগন্ধর্ব সভাগৃহে রাখা হবে। সেখান থেকেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে তার দেহ। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই।

শুধু বিক্রমই নন, তার পরিবারে অনেক সদস্যই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা চন্দ্রকান্ত গোখলে ছিলেন মরাঠি ছবি এবং থিয়েটারের অভিনেতা। তার দাদি ছিলেন অভিনেত্রী। বিক্রমও মরাঠি সিনেমা জগতে জনপ্রিয় ছিলেন। বিক্রম তার স্ত্রীর সঙ্গে পুণেতে থাকতেন। সেখানে একটি অভিনয়ের স্কুলও চালাতেন তিনি।

১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে পা রাখেন বিক্রম। অমিতাভ বচ্চন অভিনীত ‘পরওয়ানা’ ছিল বিক্রমের প্রথম ছবি। বিক্রমকে দর্শক সম্প্রতি ‘নিকম্মা’ ছবিতে দেখেছেন। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন শিল্পা শেঠী এবং অভিমন্যু দাশানি।

‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবার চরিত্রে অভিনয় করে প্রচারের আলোয় চলে আসেন বিক্রম। ‘দিল সে’, ‘ভুলভুলাইয়া’, ‘হিচকি’, ‘মিশন মঙ্গল’-সহ আরও ছবিতে তার অভিনয় আজও দর্শকের মনে রয়েছে। মারাঠি ছবি ‘অনুমতি’-তে অভিনয়ের জন্য পেয়েছেন ভারতে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy