মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় নির্বাচন-পরবর্তী অচলাবস্থার পর দেশটির প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে। বাদশাহ সুলতান আবদুল্লাহ

2022-11-24T12:48:25+00:00
2022-11-24T12:48:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১২:৪৮ পিএম   (ভিজিট : ২১৩)
X


মালয়েশিয়ায় নির্বাচন-পরবর্তী অচলাবস্থার পর দেশটির প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে। বাদশাহ সুলতান আবদুল্লাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। খবর বিবিসির।

এর আগে সপ্তাহব্যাপী নির্বাচনের পর দেশটিতে একটি ঝুলন্ত সংসদ তৈরি হয়। গত সপ্তাহে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ার বা প্রাক্তন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।

মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় বাদশাহর কাছে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম।

বারিসান ন্যাশনালের রাজত্বের অবসানের মাধ্যমে ২০১৮ সালে প্রথম ইতিহাস তৈরি করে আনোয়ারের পাকাতান হারাপান (পিএইচ) পার্টি। দুই বছর ক্ষমতায় থাকার পর তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তারা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy