ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আগামী ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচের দশ দিন আগে

2022-11-24T19:25:35+00:00
2022-11-24T19:25:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৭:২৫ পিএম   (ভিজিট : ২৩৫)
X

আগামী ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচের দশ দিন আগে সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ।তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারত। আজ ওই সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে নিয়মিত মুখ প্রায় সবাই আছেন। তবে সুযোগ পাননি মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া শরিফুল ইসলামও নেই দলে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। প্রথম দুটি ঢাকায় এবং পরেরটি চট্টগ্রামে। টেস্ট দুটি শুরু যথাক্রমে ১৪ ও ২২ ডিসেম্বর। প্রথম টেস্ট চট্টগ্রামে, শেষেরটি ঢাকায়।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy