জাকারবার্গের মেটা ছাড়ার খবর ভুয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মেটার সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ- গত কয়েকদিন ধরে এমনই একটি খবর ঘুরছিল সোশ্যাল

2022-11-25T11:55:37+00:00
2022-11-25T11:55:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাকারবার্গের মেটা ছাড়ার খবর ভুয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১১:৫৫ এএম   (ভিজিট : ২৪১)
X

মেটার সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ- গত কয়েকদিন ধরে এমনই একটি খবর ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়। তবে খবরটির সত্যতা নেই বলে জানিয়েছেন অ্যান্ডি স্টোন নামের এক মেটা কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে জাকারবার্গের সরে দাঁড়ানোর তথ্য ভুয়া বলে দাবি করেন তিনি। 

‘স্বপ্নের প্রকল্প’ মেটাভার্সের আর্থিক ক্ষতির কারণেই জাকারবার্গ পদত্যাগ করতে চাইছেন বলে দাবি করেছিল এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সেখানে দাবি করা হয়, ২০২৩ সালের শুরুতেই দায়িত্ব থেকে সরে যাবেন মার্ক জাকারবার্গ। কিন্তু, ঘটনার ঘণ্টার মধ্যেই এই দাবি খারিজ করেছে মেটা। সংবাদমাধ্যমটি কারণ হিসেবে উল্লেখ করে, সম্প্রতি বড় আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছে মেটা। বিশেষত মেটাভার্স প্রকল্পে বিপুল টাকা বিনিয়োগের পর কাঙ্ক্ষিত সাফল্য পাননি জাকারবার্গরা। আর এর জেরেই বিনিয়োগকারীদের থেকে চাপ তৈরি হচ্ছিল। যার কারণে এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্ক জাকারবার্গ।

তবে পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গুজব হলেও মেটার আর্থিক ক্ষতির দাবিটি কার্যত স্বীকার করেছেন মেটা কর্মকর্তা। তিনি বলেন, ‘ব্যবসায় লাভ-ক্ষতি থাকবেই। আশা করা হচ্ছে আগামী বছর সংস্থা দ্বিগুণ লাভ করবে।’ 

উল্লেখ্য, চলতি নভেম্বরেই ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা কমপক্ষে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। সংস্থার এক বিবৃতিতে ‘১৩% কর্মী কমানোর’ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। এরপর সংস্থার প্রধান হিসেবে ‘কর্মী কমানো’র দায় নিজের ওপরই নেন মার্ক জাকারবার্গ।

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy