নতুন ট্রিপে রাজ রীপা

আনোয়ার বারী পিন্টু

বিনোদন

খুব ধীর গতিতে হলেও দর্শকদের সামনে ক্রমশ প্রকাশ্যে আসছেন সময়ের সেনসেশন রাজ রীপা। তার সিনে ক্যারিয়ার যেভাবে তুঙ্গে

2022-11-25T19:44:36+00:00
2022-11-25T22:47:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন ট্রিপে রাজ রীপা
আনোয়ার বারী পিন্টু
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৭:৪৪ পিএম  আপডেট: ২৫.১১.২০২২ ১০:৪৭ পিএম  (ভিজিট : ৩০৩)
X

খুব ধীর গতিতে হলেও দর্শকদের  সামনে ক্রমশ প্রকাশ্যে আসছেন সময়ের সেনসেশন রাজ রীপা। তার সিনে ক্যারিয়ার যেভাবে তুঙ্গে থাকার কথা ঠিক সেভাবে না হওয়াটাই এক বিস্ময় মনে করেন দর্শকরা। নায়িকাসুলভ গঠন ও অভিনয়ের নিপুণতায় ভরপুর এক নায়িকা। তবে সৗন্দর্যকে ফুটিয়ে তুলতে যে সিনেমাটিক চরিত্র লিড করতে হয় এবার হয়তো তার দেখা পাবেন রীপা। 

এরপরও নিজের জার্নিটা চালিয়ে গেছে এই নায়িকা। বৃহস্পতিবার  আরেকটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির নাম ‘ব্যাচেলর ইন ট্রিপ’। সিনেমাটি পরিচালনা করছেন নাসিম সাহনিক এবং প্রযোজনা করছেন মামুনুর রহমান। সিনেমাটি পোডাক্টশন করবে অ্যামাজন ফিল্ম। সব মিলিয়ে দারুণ সময় পার করছেন নায়িকা রাজরীপা। এর মধ্যে গতকাল তাঁর প্রিয় দল ব্রাজিল জয় লাভ করায় আনন্দটা দ্বিগুণ হয়ে গেলো বলে জানান তিনি। রাজ রীপা বলেন, ‘নতুন ছবি ‘ব্যাচেলর ইন ট্রিপ’ এবং মুক্তির অপেক্ষায় আরো দুইটি ছবি আছে। 

‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমা সম্পর্কে রাজ রীপা বলেন, এটি হচ্ছে একটি ট্রাভেল স্টোরি। এই সিনেমায় আমার চরিত্রের নাম মিম। যে একজন ভার্সিটির স্টুডেন্ট থাকে। যদিও এখনো নায়ক ঠিক কারা হয়নি। ঠিক হলে আমার দর্শদের জানাবো।’

ঢালিউডের নবাগত নায়িকা রাজ রিপা এরইমধ্যে অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায়। ‘মুক্তি’ ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন রাজ রিপা। ২৪ ডিসেম্বর থেকে নোয়াখালীতে ছবিটির শুটিং শুরু হবে। পরিচালক জানান, পুরো ছবিটির সংলাপ লেখা হয়েছে নোয়াখালীর আঞ্চলিক রীতিতে। তাই এই রীতি শিখতে হচ্ছে তাঁকে। রাজ রিপার নানাবাড়ি নোয়াখালীতে, তাই শিখতে খুব একটা বেগ পেতে হয়নি। তিনি বলেন, ‘কিছুদিন আগে নানাবাড়িতে গিয়েছিলাম। টানা ১৫ দিন নোয়াখালীর রীতি অনুশীলন করেছি। ভালোই বলতে পারছি।’

রাজ রিপা জানান, ছবির চরিত্রের প্রস্তুতির জন্য মার্শাল আর্টেও প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। শিখেছেন মোটরসাইকেল ও সাইকেল চালানো। এই করোনাকালেই খুলনাতে বাবার কাছে গিয়েছিলেন মোটরসাইকেল শিখতে। সেখানে জুস্ট নামের এক প্রশিক্ষকের কাছে বাইক চালানো শিখেছেন। ছবিতে রিপার বিপরীতে অভিনয় করবেন ৯ অভিনেতা। এই ৯ নায়ক হলেন আনিসুর রহমান মিলন, রাশেদ মামুন অপু, আমান রেজা, আদর আজাদ, আরজু, সাইফ খান, খিজির হায়াত খান, আরিফিন জিলানি ও ক্রিস্টিয়ানো তন্ময়। 

এ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমার নাম ‘ময়না’। নারীকেন্দ্রিক সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রাজ রিপা। আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ।  

প্রথমবারের মতো একটি ওয়েব সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। নাম ‘রক্ষা’। এরইমধ্যে এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। ঈদের পর ওয়েব ফিল্মটির কাজ শুরু হবে বলে জানান রিপা। এর আগে সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাসে এই নায়িকা আশঙ্কা করছেন তাকে মেরে  ফেলা হতে পারে। শুধু তাই নয়; সড়ক দুর্ঘটনায় হত্যা কিংবা মেরে আত্মহত্যা হিসেবেও চালিয়ে দিতে পারে বলে জানিয়েছেন তিনি।

তখন স্ট্যাটাসে রাজ রিপা লেখেছেন, জানি আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তবু নিজের সান্ত্বনায় বলছি, আমার সঙ্গে যদি কোনা খারাপ কিছু হয়- যেমন, দুর্ঘটনার আহত বা নিহত অথবা সুইসাইড করার কোনো খবর আসে তাহলে বুঝেু নিতে হবে এটা কোনো প্রকৃতি নয়, কোনো না কোনো মানুষের মাধ্যমে হয়েছে।
নিজের হাতে নিজেকে শেষ করে দেওয়ার মতো মেয়ে নন তিনি। এ কথা উল্লেখ করে রাপ রিপা লেখেন, নিজের হাতে নিজেকে শেষ করে দেওয়ার মতো মেয়ে আমি না। অনেক কষ্ট করে পরিস্থিতির সঙ্গে লড়াই করে নি জেকে গড়ে তুলছি। তবে জীবনে কোনো মানুষকে ঠকাইনি, বরং ঠকেছি।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy