নারীর প্রতি সহিংসতা বন্ধ চেয়ে দেশে দেশে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে প্রতি বছরের মতো এবারও ল্যাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন জায়গা বিক্ষোভ হয়েছে। শুক্রবার

2022-11-26T13:15:24+00:00
2022-11-26T13:15:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারীর প্রতি সহিংসতা বন্ধ চেয়ে দেশে দেশে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১:১৫ পিএম   (ভিজিট : ২৬৫)
X

নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে প্রতি বছরের মতো এবারও ল্যাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন জায়গা বিক্ষোভ হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রাজপথে বিক্ষোভে নামেন লাখ লাখ নারী।

শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে কলোম্বিয়ার বোগোতা পর্যন্ত প্রতিবাদের মিছিলে দেখা যায়। প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন প্রতিবাদী নারীরা।

বিশ্বজুড়ে নারীরা যে বৈষম্য এবং নির্যাতনের শিকার হয়ে আসছে তা বন্ধে এবং আরও ব্যবস্থা নেওয়ার দাবিতেই মূলত পথে নামে তারা। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নারীবাদী গোষ্ঠীগুলো রিফার্মা অ্যাভিনিউতে জড়ো হয়। যেটিকে রাজধানীর প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে। নানা বেশে তারা সেখানে অংশ নেয়। তাদের সঙ্গে অনেক পুরুষ একাত্মতা প্রকাশ করে।

সহিংস পরিস্থিতি এড়াতে আগে থেকেই শত শত পুলিশ রাজপথে অবস্থান নেয়। মেক্সিকোজুড়ে ধর্ষণ এবং খুন ও লিঙ্গ সহিংসতার অবসান চান আন্দোলনকারীরা। দেশটির সরকারের পরিসংখ্যানে জানা গেছে, মেক্সিকোয় প্রতিদিন গড়ে ২০ জনের মতো নারী হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।

জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, হন্ডুরাস এই অঞ্চলের সর্বোচ্চ হারে নারী হত্যার শিকার, তারপরে ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, বলিভিয়া এবং ব্রাজিল।

নারীর প্রতি সহিংসতা নির্মূলের দাবিতে মাদ্রিদ ও বার্সেলোয় পথে নামেন হাজার হাজার মানুষ। 

সূত্র: রয়টার্স, আল জাজিরা

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy