চলে গেলেন অস্কারজয়ী আইরিন কারা

বিনোদন ডেস্ক

বিনোদন

অস্কারজয়ী আমেরিকান গায়িকা ও অভিনেত্রী আইরিন কারা মারা গেছেন। ফ্লোরিডার নিজ বাড়িতে ৬৩ বছর বয়সে তিনি মারা যান।

2022-11-27T11:44:11+00:00
2022-11-27T11:44:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলে গেলেন অস্কারজয়ী আইরিন কারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ১১:৪৪ এএম   (ভিজিট : ২৪৫)
X


অস্কারজয়ী আমেরিকান গায়িকা ও অভিনেত্রী আইরিন কারা মারা গেছেন। ফ্লোরিডার নিজ বাড়িতে ৬৩ বছর বয়সে তিনি মারা যান। কারার প্রচারক জুডিথ এ মুস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

আইরিন কারা ১৯৮০ সালের মুক্তি পাওয়া ‘ফেম’ চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকের জন্য বেশি পরিচিত ছিলো। এছাড়াও জনপ্রিয় ‘ ফ্ল্যাশ ডান্স..... হোয়াট এ ফিলিংস’ এর লেখক এবং গায়িকা হিসেবেও খ্যাতি অর্জন করেন তিনি। ‘হোয়াট এ ফিলিংস’ এর জন্য তিনি অস্কার ও গ্র্যামি অ্যাওয়ার্ড পান।

১৯৫৯ সালে নিউইয়র্ক সিটির ব্রোঙ্কাসে কারা জন্মগ্রহণ করেন। শিশু শিল্পী হিসেবে তিনি স্প্যানিশ ভাষার টিভিতে তার ক্যারিয়ার শুরু করেন। শৈশবে স্প্যানিশ এবং ইংরেজি ভাষায় গান রেকর্ড করার জন্য তাকে বেশ কিছু অন অ্যান্ড অফ ব্রডওয়ে মিউজিক্যাল শোতে অংশ নিতে দেখা যায়।

১৯৮০ সালে কারা কোকো হার্নান্দেজের ভূমিকায় অভিনয় এবং ‘ফেম’ এর টাইটেল ট্র্যাকে গান গেয়ে বেশ খ্যাতি অর্জন করেন। এরই প্রেক্ষিতে তিনি ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রীর নমিনেশন পান।

এর পরে ১৯৮৩ সালে কারা বিখ্যাত গান ‘ফ্ল্যাশ ডান্স.....হোয়াট এ ফিলিংস’ গানের লেখিকা ও গায়িকা হিসেবে সাড়া ফেলে দেন। এই গানের জন্য তিনি বেস্ট ফিমেল পপ ভোকাল পারফর্মেন্স হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ড এবং ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy