সড়ক দুর্ঘটনার কবলে নায়ক মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক

বিনোদন

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। গাড়িবহর নিয়ে শনিবার বাঁকুড়া থেকে আসানসোল যাচ্ছিলেন তিনি। পথে

2022-11-27T12:21:48+00:00
2022-11-27T12:21:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনার কবলে নায়ক মিঠুন চক্রবর্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ১২:২১ পিএম   (ভিজিট : ২৩৩)
X


সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। গাড়িবহর নিয়ে শনিবার বাঁকুড়া থেকে আসানসোল যাচ্ছিলেন তিনি। পথে বিষ্ণুপুর পার করার পর দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মিঠুন ও তার সঙ্গে থাকা সবাই ভালো আছেন বলে জানা গেছে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাঁকুড়ায় রাজনৈতিক কর্মসূচি শেষে ফিরছিলেন মিঠুন। নিরাপত্তার কারণে তার গাড়ির সামনে-পেছনে ছিল নিরাপত্তারক্ষীর গাড়ি। প্রথম গাড়িটির সামনে হঠাৎ একটি সাইকেল ঢুকে পড়ে। সেই সাইকেল আরোহীকে বাঁচাতে সামনের গাড়ি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা মিঠুনের গাড়ি সেই গাড়িতে ধাক্কা দেয়। মিঠুনের গাড়ির পেছনে থাকা গাড়িটিও ধাক্কা দেয় মিঠুনের গাড়িতে।

সামনের ও পেছনের গাড়ির মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিঠুনের গাড়ি। এতে গাড়ির সামনের অংশ খুলে পড়ে। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়েই আসানসোলে পৌঁছান মিঠুন। অভিনয় ও সঞ্চালনা ছাড়াও অনেক দিন ধরেই রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।

সম্প্রতি রিয়েলিটি শো ‘সারেগামাপা লিটল চ্যাম্প’-এর একটি পর্বে হাজির হয়েছিলেন তিনি। মিঠুনকে বড় পর্দায় শেষ দেখা গেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে। ছবিটি চিত্রসমালোচক থেকে সিনেমাপ্রেমীদের অনেকেই ছবিটির প্রশংসা করেন। বক্স অফিসেও ভালো ব্যবসা করে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy