খুনের মামলা তদন্তে নিবিড় তদারকির নির্দেশ : পুলিশ সদরদপ্তর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খুনের মামলা নিবিড় তদারকির মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের

2022-11-27T18:22:15+00:00
2022-11-27T18:22:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুনের মামলা তদন্তে নিবিড় তদারকির নির্দেশ : পুলিশ সদরদপ্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৬:২২ পিএম   (ভিজিট : ২২৭)
X

খুনের মামলা নিবিড় তদারকির মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

রোববার (২৭ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো.আতিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

পুলিশ সদরদপ্তরের এক বার্তায় বলা হয়, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বাংলাদেশ পুলিশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অন্যান্যের মধ্যে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) সুনন্দা রায় চলতি বছরের অক্টোবর মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন, ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

সভায় উত্থাপিত বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসের তুলনায় মোট রুজুকৃত মামলা, ডাকাতি মামলা, খুন মামলা, ধর্ষণ মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা হ্রাস পেয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy