পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ব্যয় সংকোচন নীতির কারণে নতুন দু’টি বিভাগ পদ্মা ও মেঘনা গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে

2022-11-27T18:45:00+00:00
2022-11-27T18:45:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের সিদ্ধান্ত স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৬:৪৫ পিএম   (ভিজিট : ২১৪)
X

ব্যয় সংকোচন নীতির কারণে নতুন দু’টি বিভাগ পদ্মা ও মেঘনা গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বিষয়টি নিশ্চিত করেছেন নিকার সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক। তিনি সাংবাদিকদের বলেন, এখন যেহেতু আমরা সাশ্রয় করছি, এখন দু’টো বিভাগ করতে গেলে অনেক খরচ হবে, এ কারণে আপাতত এটাকে স্থগিত করা হয়েছে।  

প্রস্তাব অনুযায়ী ঢাকা বিভাগ থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীকে আলাদা করে গঠন করার কথা ছিল পদ্মা বিভাগ। আর চট্টগ্রাম বিভাগকে ছেঁটে ফেলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠন করার কথা ছিল মেঘনা বিভাগ।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy