প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৮:০২ পিএম (ভিজিট : ১৮৫)

X
দেশের ব্যাংকিং খাতের নানা বিষয় নিয়ে সম্প্রতি বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে এ খাতের আসল চিত্র জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় তিনি এ নির্দেশ দিয়েছেন।
সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংকিং খাতের বিষয় নিয়ে সভায় সরাসরি আলোচনা হয়েছে এবং ব্যাংকিং ও ফাইন্যান্স বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা নিয়ে চারদিকে এতো কথাবার্তা উঠছে, আসল চিত্রটা কী সেটা দেখে দ্রুত আমাদের জানাবেন তারা।
ইসলামী ব্যাংক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি শোনার পর আমি ইন্টারনেটে গিয়ে দেখলাম কয়েকটা ব্যাংকের ব্যাপারে ইউটিউবে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। তবুও এটাকে অবহেলা করা হয়নি। বলা হয়েছে, এগুলোকে দেখে আসল চিত্র আমাদের জানাও।
বাবু/এসআর