চিরকুমার সংঘে ব্রাজিল-আর্জেন্টিনা উন্মাদনা

বিনোদন ডেস্ক

বিনোদন

কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে এখন বিশ্বব্যাপী উন্মাদনা চলছে। বর্তমানে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের সমর্থনে বিভক্ত

2022-11-27T20:23:23+00:00
2022-11-27T20:24:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিরকুমার সংঘে ব্রাজিল-আর্জেন্টিনা উন্মাদনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৮:২৩ পিএম  আপডেট: ২৭.১১.২০২২ ৮:২৪ পিএম  (ভিজিট : ২০৯)
X

কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে এখন বিশ্বব্যাপী উন্মাদনা চলছে। বর্তমানে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের সমর্থনে বিভক্ত পুরো দেশ। এবার এর সঙ্গে মেতেছেন এনটিভির আলোচিত ধারাবাহিক ‘চিরকুমার সংঘ’র সদস্যরা।

আর্জেন্টিনার সমর্থক কচি খন্দকার নতুন করে যুক্ত হয়েছেন নাটকটিতে। নাটকের গল্পেও আর্জেন্টিনার অন্ধ ভক্ত হিসেবে দেখা যাবে এই অভিনেতাকে। তার চরিত্রটির নাম পাকা মন্ডল। পণ করেছেন আর্জেন্টিনা যে বছর বিশ্বকাপ জিতবে সে বছর বিয়ে করবেন। আর্জেন্টিনা আর জেতে না, তার বিয়েও হয় না। নাটকে ব্রাজিল সমর্থক হিসেবে দেখা যাবে বাপ্পী আশরাফকে। যিনি গ্রামের মাঠে সাঁতার কাপ নামে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে খেলার আয়োজন করেন।

পরিচালক তুহিন হোসেন জানান, ২৮ নভেম্বর থেকে চিকু সংঘে ফুটবল বিশ্বকাপের আমেজ শুরু হবে। নাটকটির নতুন পর্বগুলোতে থাকছে ফুটবল উন্মাদনাকে ঘিরে মজার গল্প। নাটকটিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবনআরশ খান, ফারিয়া শাহরিন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

নাটকটি রচনা করেছেন গোলাম রাব্বানী। প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে এটি।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy