কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডে ডান্স নাম্বারের সমার্থক হয়ে দাঁড়িয়েছেন নোরা ফাতেহি। একের পর এক গানে তাক লাগিয়েছেন তিনি। সম্প্রতি ছোট পর্দায়

2022-11-27T20:25:59+00:00
2022-11-27T20:25:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৮:২৫ পিএম   (ভিজিট : ১৯৪)
X

বলিউডে ডান্স নাম্বারের সমার্থক হয়ে দাঁড়িয়েছেন নোরা ফাতেহি। একের পর এক গানে তাক লাগিয়েছেন তিনি। সম্প্রতি ছোট পর্দায় একটি ডান্স রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে দেখা যাচ্ছে তাকে। সেখানেই একটি পর্বে নিজের পুরোনো সম্পর্কের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নোরা।

রিয়েলিটি শোয়ের মঞ্চে ‘বড়া পচতাওগে’ গানে নজর কাড়ে এক প্রতিযোগী। তাকে দেখে নিজের ইমোশন ধরে রাখতে পারেননি অভিনেত্রী। চোখ থেকে গালে গড়িয়ে পড়ে অশ্রু। সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না নোরা। তবে এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারেননি অভিনেত্রী। প্রতিযোগীর নাচ দেখে নিজের অতীতে ফিরে যান নোরা। সেই স্মৃতি রোমন্থন করেই মন খারাপ হয় নোরার।

অভিনেত্রী বলেন, পারফরম্যান্স দেখে চোখে জল চলে এসেছে তার। খুবই ইমোশনাল হয়ে পড়েন তিনি। পাশাপাশি তিনি বলেন, এটা যেন তারই গান। তিনি এটার সঙ্গে খুবই রিলেট করতে পারেন। অতীতে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন। যে গান শুনে কেঁদে ফেলেন নোরা, সেই গানটি প্রেমে প্রতারিত হওয়ার কথা বলে। সেই সময় অঙ্গদ বেদীর সঙ্গে প্রেম করতেন নোরা। প্রসঙ্গত, নোরার হাতে এখন একাধিক কাজ। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘থ্যাংক গড’ ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অ্যান অ্যাকশন হিরো’ ও ‘১০০ পারসেন্ট’।

সূত্র : জি ২৪ ঘণ্টা





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy