প্রকাশ্যে কিমের মেয়ে, বাড়ছে উত্তরাধিকার বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর কোরীয় নেতা কিম জং উনের মেয়ে আবারও প্রকাশ্যে হাজির হয়েছেন। এবার তিনি সামনে আসলেন ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীদের সঙ্গে।

2022-11-28T00:13:59+00:00
2022-11-28T00:13:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রকাশ্যে কিমের মেয়ে, বাড়ছে উত্তরাধিকার বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১২:১৩ এএম   (ভিজিট : ২০২)
X

উত্তর কোরীয় নেতা কিম জং উনের মেয়ে আবারও প্রকাশ্যে হাজির হয়েছেন। এবার তিনি সামনে আসলেন ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীদের সঙ্গে। তার বয়স মাত্র ১০ বছর। তাকে কিমের সবচেয়ে প্রিয় বা মূল্যবান সন্তান হিসেবে আখ্যায়িত করা হয়। ১৮ নভেম্বর কিমের মেয়ে প্রথম প্রকাশ্যে আসার খবর প্রকাশিত হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

ধারণা করা হয়, কিমের সবচেয়ে প্রিয় এই সন্তানের নাম জু অ্যায়, বয়স ৯ বা দশ বছর এবং দ্বিতীয় সন্তান। গত সপ্তাহে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার একটি ছবি প্রকাশিত হয়। এতে তাকে বাবা কিমের সঙ্গে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিদর্শন করেছেন। সঙ্গে রাষ্ট্রীয় কর্মকর্তারাও ছিলেন। ছবিতে তাকে সাদা কোট পরা অবস্থায় কিমের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে দেখা যায়। কাছে তখন ক্ষেপণাস্ত্র বোঝাই একটি ট্রাক অবস্থান করছিল।

রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) দ্বিতীয়বার তার কথা উল্লেখ করেছে। খবরে বলা হয়েছে, মেয়েকে নিয়ে আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় নিয়োজিত বিজ্ঞানী, কর্মকর্তাদের সঙ্গে একটি দলীয় তুলেছেন কিম।

এর আগে ১৯ নভেম্বর তাকে কিমের প্রিয় সন্তান হিসেবে পরিচয় দিয়েছিল। কিন্তু এবার তাকে কিমের সবচেয়ে প্রিয় বা মূল্যবান সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে।

কেসিএনএ-তে প্রকাশিত ছবিতে এবার কালো কোট পরা অবস্থায় কিমের হাত ধরে ছবি তুলতে দেখা গেছে। কিছু ছবিতে দেখা গেছে, উর্দি না পরা কিছু সেনাদের মধ্যখানে বাবা-মেয়ে দাঁড়িয়ে আছেন। আরেকটি দেখা গেছে, কিমের মেয়েকে হাততালি দিতে, এক সেনার সঙ্গে করমর্দন করতে।

কার্নেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর বিশেষজ্ঞ আঙ্কিত পান্ডা বলেন, এটি গুরুত্বপূর্ণ। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জড়িত বিজ্ঞানী ও কলা-কুশলীদের সঙ্গে মেয়েকে নিয়ে কিমের হাজির হওয়াটা তাকে সম্ভাব্য উত্তারাধিকারী হিসেবে বিবেচনার ইঙ্গিত দিচ্ছে।

পান্ডা আরও বলেছেন, উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষার কোহিনুর হিসেবে খ্যাত কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষার সময় মেয়েকে কিমের প্রকাশ্যে নিয়ে আসাটা আমার কাছে কাকতালীয় মনে হয় না।  

বাবু/এসআর 






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy