ক্যামেরুনে ভূমিধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ক্যামেরুনে একটি শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের

2022-11-28T11:31:55+00:00
2022-11-28T11:33:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্যামেরুনে ভূমিধসে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১১:৩১ এএম  আপডেট: ২৮.১১.২০২২ ১১:৩৩ এএম  (ভিজিট : ২১৬)
X


ক্যামেরুনে একটি শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা।

রোববার (২৭ নভেম্বর) দেশটির রাজধানী ইয়াউন্ডেতে এ ঘটনা ঘটে। দেশটির মধ্যাঞ্চলীয় গভর্নর পল বিয়া জাতীয় সম্প্রচার মাধ্যম সিআর টিভিকে একথা জানান।

পল বিয়া বলেন, ‌আমরা ১০ জনের লাশ পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি লাশ সরিয়ে নেন হতাহতদের স্বজনরা। এছাড়া গুরুতর আহত এক ডজন মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, রাজধানী ইয়াউন্ডের ডামাস এলাকায় ভূমিধসের ঘটনাটি ঘটে। এটি বিপদজনক একটি এলাকা। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy