তিন বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।সোমবার (২৮ নভেম্বর) আবহাওয়াবিদ মো.

2022-11-28T13:46:00+00:00
2022-11-28T13:46:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তিন বিভাগে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১:৪৬ পিএম   (ভিজিট : ২৪২)
X


সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২৮ নভেম্বর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এমন অবস্থায় মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার তথ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য পাড়তে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা।

গত ২৪ ঘণ্টায় (সোমবার বেলা ১১টা পর্যন্ত) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৯ ও ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy