মাদকমুক্ত সমাজ গঠনে কাবাডি খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘কাবাডি খেলা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ

2022-11-28T20:50:25+00:00
2022-11-28T20:50:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদকমুক্ত সমাজ গঠনে কাবাডি খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৯৯)
X

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘কাবাডি খেলা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ সোমবার (২৮ নভেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধু ঘোষিত জাতীয় খেলা কাবাডি আমাদের দেশের জনপ্রিয় খেলা। কাবাডি ফেডারেশনের মাধ্যমে বর্তমানে এ খেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের কাবাডি খেলোয়াড়রা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।’ তিনি বলেন, ‘কাবাডি খেলার উন্নয়নের অবারিত সুযোগ রয়েছে। এজন্য ফেডারেশনের কর্মকর্তাদের আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।’

স্কুল-কলেজে কাবাডি খেলাকে আরও জনপ্রিয় করে তোলার মাধ্যমে সারাদেশে এ খেলা ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। সভায় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান কাবাডি খেলার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া সভায় নারী কাবাডি আয়োজনসহ অন্যান্য প্রতিযোগিতা সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy