যাত্রাবাড়ীতে ভুয়া র‌্যাব সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর)

2022-11-28T20:58:59+00:00
2022-11-28T20:58:59+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ীতে ভুয়া র‌্যাব সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৮:৫৮ পিএম   (ভিজিট : ২২০)
X

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) গভীর রাতে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার ব্যক্তির নাম  মো. ইউসুফ (৪২)। তিনি মুন্সীগঞ্জের সিরাজদীখানের নীমতলীর (বেপারি বাড়ি) মৃত মোকসেদ বেপারির ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

সোমবার (২৮ নভেম্বর) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ইউসুফ গত ১৬ নভেম্বর সাদ্দাম (৩২) নামে এক ব্যক্তিকে র‌্যাবের পরিচয় দিয়ে যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোড এলাকা থেকে মোটরসাইকেলযোগে শনির আখড়ায় নিয়ে যান। সেখানে গিয়ে সাদ্দামকে মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে থাকা ২০ হাজার টাকা দাবি করেন। সাদ্দাম ভয়ে তার আত্মীয় স্বজনের কাছ থেকে ১০ হাজার টাকা এনে ইউসুফকে দেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy