আইসিওয়াইএফ থেকে পাওয়া সম্মাননা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

জাতীয়

কোভিড-১৯ মহামারির মধ্যেও ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ এর সব অনুষ্ঠান ও কার্যক্রম অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করার জন্য ওআইসি’র

2022-11-29T00:26:55+00:00
2022-11-29T00:26:55+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আইসিওয়াইএফ থেকে পাওয়া সম্মাননা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১২:২৬ এএম   (ভিজিট : ২২৪)
X

কোভিড-১৯ মহামারির মধ্যেও ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ এর সব অনুষ্ঠান ও কার্যক্রম অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করার জন্য ওআইসি’র যুব বিষয়ক সংগঠন আইসিওয়াইএফ কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে "সবচেয়ে পরিশ্রমী এবং স্থিতিস্থাপক কর্মক্ষমতা পুরস্কার" সম্মাননায় ভূষিত করা হয়।

সম্প্রতি আইসিওয়াইএফ’র সভাপতি তাহা আইয়ানের কাছ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিশেষ সম্মাননা গ্রহণ করেন। পরে সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে ওই বিশেষ সম্মাননা স্মারকটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সারা বিশ্বের ৫৭টি মুসলমান প্রধান রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ওআইসি অধিভুক্ত ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) প্রতিবছর ওআইসিভুক্ত রাষ্ট্রের মধ্যে থেকে একটি শহরকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করে। তার ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক-২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অধিকতর অর্থবহ এবং মুসলিম বিশ্বে বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরা ও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করার জন্য আবেদন করা হয়।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের রাজধানী ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ হিসেবে নির্বাচিত হয়। এরই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিশ্বের ৮৯টি দেশের প্রায় ৮ হাজার প্রতিযোগীর সরাসরি ও প্রাণবন্ত অংশগ্রহণে এক লাখেরও অধিক যুবদের যুক্ত করে বছরব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দশটি মেগা ইভেন্ট  আয়োজনের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ উদযাপন করা হয়।

বাবু/এসআর 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy