অপপ্রচারকারীদের কনস্যুলার সেবা দেবে না কানাডার বাংলাদেশ মিশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ বিরোধী গুজব ও অপপ্রচারে লিপ্ত মিডিয়া, ব্যক্তি, তাদের পৃষ্ঠপোষক, পরামর্শদাতা, সাহায্যকারীসহ অর্থ পাচারকারী, ঋণখেলাপি, দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত

2022-11-29T20:27:34+00:00
2022-11-29T20:27:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অপপ্রচারকারীদের কনস্যুলার সেবা দেবে না কানাডার বাংলাদেশ মিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৮:২৭ পিএম   (ভিজিট : ২২১)
X

বাংলাদেশ বিরোধী গুজব ও অপপ্রচারে লিপ্ত মিডিয়া, ব্যক্তি, তাদের পৃষ্ঠপোষক, পরামর্শদাতা, সাহায্যকারীসহ অর্থ পাচারকারী, ঋণখেলাপি, দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত এবং হুন্ডি ব্যবসায়ীদের কোনো ধরনের কনস্যুলার সেবা দে‌বে না কানাডার বাংলা‌দেশ হাইক‌মিশন ও টরোন্টোর বাংলাদেশ কনস্যুলেট।

স্থানীয় সময় সোমবার (২৯ ন‌ভেম্বর) ট‌রে‌ন্টোর বাংলা‌দেশ হাইক‌মিশন এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। হাইক‌মিশন জানায়, বাংলাদেশের স্বার্থ পরিপন্থি অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান দীর্ঘদিন ধরে করা হ‌চ্ছে। কানাডা থেকে প্রচারিত কিছু মিডিয়া ও ব্যক্তি বাংলাদেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছে। এদের অন্যতম একটি হচ্ছে মন্ট্রিল থেকে প্রচারিত একটি অনলাইন টিভি এবং এর কর্নধার।

তাদের এসব মিথ্যা, বিভ্রান্তিমূলক অপপ্রচারে বাংলাদেশে সামাজিক অস্থিরতা ও চরমপন্থি সৃষ্টির অনেক উপাদান বিদ্যমান। উপরন্তু এসব গুজব ও অপপ্রচারের সঙ্গে কতিপয় অর্থপাচারকারী, ঋণখেলাপি, দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত ব্যক্তি, হুন্ডি ব্যবসায়ীরাও যুক্ত হয়েছে। হাইক‌মিশন জানায়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের এসব দেশ ও সমাজ বিরোধী কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন মাফিক তাদের কার্যকলাপ সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।

একইস‌ঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিরোধী গুজব ও অপপ্রচারে লিপ্ত এসব মিডিয়া, ব্যক্তি, তাদের পৃষ্ঠপোষক, পরামর্শদাতা, সাহায্যকারীসহ অর্থ পাচারকারী, ঋণখেলাপি, দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত এবং হুন্ডি ব্যবসায়ীদের কোনো ধরনের কনস্যুলার সেবা অত্র হাইকমিশন ও টরোন্টোর বাংলাদেশ কনস্যুলেট থেকে দেওয়া হবে না। হাইক‌মিশ‌নের পক্ষ থে‌কে বাংলাদেশ বিরোধী গুজব রটনাকারী ও অপপ্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকার জন্য কানাডা প্রবাসী‌দের অনুরোধ ক‌রে‌ছে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy